Wednesday, 22 August 2018

সারদাকাণ্ডে চার আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে রাজ্যের ডিজিকে ইমেল সিবিআইয়ের

সারদাকাণ্ডে চার আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে রাজ্যের ডিজিকে ইমেল সিবিআইয়ের। দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সিবিআই সূত্রে খবর, ২১ থেকে ২৪ অগাস্টের মধ্যে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার, অতিরিক্ত পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রেলের আইজি তমাল বসু ও প্রাক্তন গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে ইমেল পাঠিয়েছে তারা। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার, অতিরিক্ত পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও ডিজি বীরেন্দ্রর প্রতিক্রিয়া মেলেনি। এমন কিছু পাইনি বলে জানিয়েছেন প্রাক্তন গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষ। রেলের আইজি তমাল বসুর প্রতিক্রিয়া, বিষয়টি জানা নেই।

from home https://ift.tt/2w61gII

No comments:

Ayyob*🤔जब चलना नहीं आता था*     *तब कोई गिरने नहीं देता था..* *और जब से चलना सीख लिया तो,*      *हर कोई गिराने में लगा है.!!*       *य...