Thursday, 23 August 2018

নটিংহ্যাম টেস্টে জয়ের পর আইসিসি-র সেরা ক্রমতালিকায় ফের একে বিরাট

নয়াদিল্লি: নটিংহ্যাম টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে ভারতের চলতি টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি আইসিসি টেস্ট ক্রিকেটে সেরাদের ক্রমতালিকায় শীর্ষস্থানটি ফের দখল করলেন বিরাট কোহলিও। এই টেস্টে যথাক্রমে ৯৭ ও ১০৩ রান করেছেন তিনি। বার্মিংহামের প্রথম টেস্টে ১৪৯ ও ৫১ রানের দৌলতে প্রথম এক নম্বর ব্যাটসম্যানের স্থানটি দখল করেন ভারতীয় ক্যাপ্টেন। কিন্তু লর্ডস টেস্টে ভারতের লজ্জাজনক হারের ধাক্কায় তিনি দুনম্বরে নেমে গিয়েছিলেন। ফের স্বমহিমায় ঘুরে দাঁড়ালেন। এখন কোহলির প্রাপ্ত পয়েন্ট হয়েছে ৯৩৭, যা রেটিং পয়েন্টের মাপকাঠিতে ১১-তম সেরা। তালিকায় সেরা ১০ হলেন ডন ব্র্যাডম্যান (৯৬১ পয়েন্ট), স্টিভেন স্মিথ (৯৪৭), লেন হাটন (৯৪৫), জ্যাক হবস (৯৪২), রিকি পন্টিং (৯৪২), পিটার মে (৯৪১), গ্যারি সোবার্স, ক্লাইড ওয়ালকট, ভিভ রিচার্ডস ও সঙ্গকারার প্রত্যেকেরই পয়েন্ট ৯৩৮। সেরার তালিকায় ৬ নম্বরে আছেন চেতেশ্বর পূজারা। দ্বিতীয় সেরা ভারতীয় ব্যাটসম্যানের জায়গাটা ধরে রেখেছেন তিনি। টেন্টব্রিজ টেস্টের পারফরম্যান্সের জোরে অজিঙ্কা রাহানে চারটি ধাপ উঠে এসেছেন ১৯-তম স্থানে, শিখর ধবন চারটি ধাপ এগিয়ে রয়েছেন ২২-তম স্থানে, অল রাউন্ডার হার্দিক পান্ড্য আটটি ধাপ উপরে উঠে এসেছেন ৫১-তম স্থানে। বোলারদের তালিকায়ও তিনি উঠে এসেছেন ৫১ নম্বরে। তৃতীয় টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে কেরিয়ারে এপর্যন্ত সেরা পারফর্ম করে ২৩টি সিঁড়ি উঠে এসেছেন তিনি। তাঁর সতীর্থ জশপ্রীত বুমরা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট দখল করে ৮টি ধাপ উঠে এসে কেরিয়ারের সেরা ৩৭-তম স্থানে চলে এসেছেন। ইংল্যান্ডের বিপর্যয়ের মধ্যেও জোস বাটলারের ১০৬ রানের ইনিংসটি তাঁকে ২২টি ধাপ উপরে তুলে ৪৭-তম স্থানে এনে দিয়েছে।

from home https://ift.tt/2OVgXcK

No comments:

Ayyob*🤔जब चलना नहीं आता था*     *तब कोई गिरने नहीं देता था..* *और जब से चलना सीख लिया तो,*      *हर कोई गिराने में लगा है.!!*       *य...