Thursday, 23 August 2018

দত্তপুকুরে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ দফতরের কর্মীরা সময়ে না আসায় ভাঙচুর করা হয় গাড়ি, কর্মীদের মারধরের অভিযোগ

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের মানিকতলায় বিদ্যুৎ বিভ্রাট। দেরিতে আসায় বিদ্যুৎ দফতরের ২টি গাড়িতে ভাঙচুর। কর্মীদের মারধরের অভিযোগ। স্থানীয়দের দাবি, গতকাল সন্ধে থেকে বিদ্যুৎহীন মানিকতলা। বিদ্যুৎ দফতরকে বারবার জানানো সত্বেও, কর্মীরা আসেননি বলে অভিযোগ। আজ সকাল ১০টা নাগাদ বিদ্যুৎ দফতরের কর্মীরা এলাকায় যাওয়ায়, তাঁদের দুটি গাড়িতে ভাঙচুর চালিয়ে উল্টে দেয় উত্তেজিত জনতা। অভিযোগ, মারধর করায় প্রাণ বাঁচাতে পালিয়ে যান বিদ্যুৎ দফতরের কর্মীরা। দত্তপুকুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায়, শুরু হয় মেরামতির কাজ।

from home https://ift.tt/2MuzHmL

No comments:

Ayyob*🤔जब चलना नहीं आता था*     *तब कोई गिरने नहीं देता था..* *और जब से चलना सीख लिया तो,*      *हर कोई गिराने में लगा है.!!*       *य...