Thursday, 23 August 2018

ফের অঙ্গদান শহরে, ব্রেনডেড মহিলার যকৃৎ ও কিডনি দান করল পরিবার

৬ দিনের মাথায় কলকাতায় ফের অঙ্গদান। গতকাল বিকেলে অ্যাপোলো হাসপাতালে বছর পঞ্চান্নর চিৎপুরের বাসিন্দা অদিতি সিন্হার ব্রেনডেথ ঘোষণার পর যকৃৎ ও কিডনি দানের সিদ্ধান্ত পরিবারের। অ্যাপোলো হাসপাতালে ভর্তি ঊষা পারেখের শরীরে একটি কিডনি প্রতিস্থাপন করা হয়। ভোররাতে গ্রিন করিডোর তৈরি করে ১৩ মিনিটের মধ্যে অ্যাপোলো থেকে যকৃৎ ও আরেকটি কিডনি আনা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে গতকালই ভর্তি হন নদিয়ার বাদকুল্লার বাসিন্দা ৫২ বছরের চণ্ডীচরণ ঘোষ। তাঁর শরীরে যকৃৎটি প্রতিস্থাপন করা হয়েছে। পাশাপাশি, আর একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে এসএসকেএমে ভর্তি বছর সাঁইত্রিশের এক রোগীর শরীরে।

from home https://ift.tt/2NaUnMS

No comments:

Ayyob*🤔जब चलना नहीं आता था*     *तब कोई गिरने नहीं देता था..* *और जब से चलना सीख लिया तो,*      *हर कोई गिराने में लगा है.!!*       *य...