Thursday, 23 August 2018

এশিয়ান গেমস: ১৫ বছর বয়সেই শ্যুটিংয়ে দেশকে রুপো এনে দিলেন শার্দুল

<p style="text-align: justify;"><strong>জাকার্তা:</strong> ফের শ্যুটিং থেকে পদক পেল ভারত। মাত্র ১৫ বছর বয়সেই এশিয়ান গেমসে রুপো জিতলেন শার্দুল ভিহান। একইসঙ্গে সবচেয়ে কম বয়সী ভারতীয় হিসেবে শ্যুটিংয়ে পদক পেয়ে ইতিহাস গড়লেন তিনি। এদিন ডাবল ট্র্যাপ ইভেন্টে রুপো জেতেন মেরঠের শার্দুল। কোরিয়ান শ্যুটারের সঙ্গে সমানতালে লড়েও শেষপর্যন্ত মাত্র ১ পয়েন্ট পিছনে শেষ করে রুপো জেতেন ভারতীয় শ্যুটার। চূড়ান্ত পর্বে শার্দুল পান ৭৩ পয়েন্ট। সোনাজয়ী কোরিয়ার শিনের প্রাপ্ত ৭৪। প্রসঙ্গত, গত বছর ১৪ বছর বয়সে জাতীয় শ্যুটিং প্রতিযোগিতায় চারটি স্বর্ণপদক জিতেছিলেন শার্দুল। এদিকে, টেনিস থেকে পদক এশিয়ান গেমসে। ১৬ তম পদক ভারতের। মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতলেন অঙ্কিতা রায়না। জাপানের প্রতিপক্ষকে হারিয়ে ডাবলসের ফাইনালে উঠে রুপোর পদক নিশ্চিত করেন রোহন বোপান্না ও দ্বিভিজ শরণ। সুপার সেট টাইব্রেকারে ম্যাচ জিতে ব্রোঞ্জ পদক পান বোপান্না ও শরণ। অন্যদিকে, এশিয়ান গেমসে মহিলাদের কাবাডির ফাইনালে জায়গা করে নিল ভারত। শেষ চারের ম্যাচে ভারত হারাল চাইনিজ তাইপেই-কে। খেলার ফল ২৭-১৪ । প্রথমার্ধে খেলায় সমানে-সমানে টক্কর হলেও দ্বিতীয়ার্ধে তাইপেই-কে অনেক পিছনে ফেলে দেয় ভারতীয় দল। ফাইনালে ওঠায় এবার আরেকটি সোনার পদকের হাতছানি ভারতের সামনে।</p>

from home https://ift.tt/2o4iYYW

No comments:

Ayyob*🤔जब चलना नहीं आता था*     *तब कोई गिरने नहीं देता था..* *और जब से चलना सीख लिया तो,*      *हर कोई गिराने में लगा है.!!*       *य...