Thursday, 23 August 2018

ব্রেনডেথ মহিলার অঙ্গদানের পর এসএসকেএমে ভর্তি রোগীর শরীরে কিডনি প্রতিস্থাপন, জানাচ্ছেন আমাদের প্রতিনিধি

৬ দিনের মাথায় কলকাতায় ফের অঙ্গদান। গতকাল বিকেলে অ্যাপোলো হাসপাতালে বছর পঞ্চান্নর চিত্পুরের বাসিন্দা অদিতি সিন্হার ব্রেনডেথ ঘোষণার পর যকৃৎ ও কিডনি দানের সিদ্ধান্ত পরিবারের। অ্যাপোলো হাসপাতালে ভর্তি ঊষা পারেখের শরীরে একটি কিডনি প্রতিস্থাপন করা হয়। ভোররাতে গ্রিন করিডোর তৈরি করে ১৩ মিনিটের মধ্যে অ্যাপোলো থেকে যকৃৎ ও আরেকটি কিডনি আনা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে গতকালই ভর্তি হন নদিয়ার বাদকুল্লার বাসিন্দা ৫২ বছরের চণ্ডীচরণ ঘোষ। তাঁর শরীরে যকৃতটি প্রতিস্থাপনের কাজ চলছে। পাশাপাশি, আরেকটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে এসএসকেএমে ভর্তি বছর সাঁইত্রিশের এক রোগীর শরীরে। এর আগে, শনিবার এসএসকেএমে ব্রেনডেথ ঘোষণার পর, শিলিগুড়ির ১৫ বছরের কিশোরী মল্লিকা মজুমদারের যকৃৎ হায়দরাবাদের অজয় রমাকান্ত নায়েক ও ২টি কিডনি উত্তর ২৪ পরগনার দুই বাসিন্দা খড়দার মৌমিতা চক্রবর্তী ও সোদপুরের সঞ্জীব দাসের রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়।

from home https://ift.tt/2P2ca9D

No comments:

Ayyob*🤔जब चलना नहीं आता था*     *तब कोई गिरने नहीं देता था..* *और जब से चलना सीख लिया तो,*      *हर कोई गिराने में लगा है.!!*       *य...